ইত্তেবা স্কুলের পক্ষ থেকে মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি!
ইত্তেবা স্কুলের পক্ষ থেকে মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি!
আজ ৮ই ফাল্গুন, জাতীয় শহীদ দিবস এবং ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ একত্রিত হয়ে প্রভাতফেরি আয়োজন করে। ভোরের আলো ⛅ ফোটার সাথে সাথে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেইসব বীর শহীদদের, যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন। প্রভাতফেরি শেষে স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইত্তেবা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাবর্গ। সমকাল পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তফা কামাল ভাই আমাদের এই আয়োজনকে কভার করার জন্য তথ্য ও ভিডিও সংগ্রহ করেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাতৃভাষার মর্যাদা রক্ষার শপথ নিয়ে আমরা এগিয়ে যাবো, এটিই হোক আজকের দিনের অঙ্গীকার। শ্রদ্ধা নিও, ভাষা শহীদগণ!